
স্টাফ রিপোর্টার॥ বৃহস্পতিবার ১৯ মার্চ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে ক্রেতা সাধারণের কাছে পৌছে দেবার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে পশ্চিমবাজারে অবস্থিত এ আর খান ব্রাদার্সকে আইন লঙ্গনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.