জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। দশ হাজার টাকা জরিমানা আদায়ের পর তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শুক্রবার ২০ মার্চ রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র রফিকুল ইসলাম সুহেল (৩৩) কে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করেন।
সুহেল গত ১৫ মার্চ আরব আমিরাত থেকে দেশে এসে হোম কোয়ারেন্টাইন মানার আইন লঙ্ঘন করে ঘুরে বেড়াচ্ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.