স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলাধীন ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামের অন্তর্গত গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ঈদ খাবার সামগ্রী বিতরন করা হয়।
৫ জুলাই মঙ্গলবার গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাবার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপত্বি করেন এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সাইফুর রহমান। সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায়ন বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার হাজী ইলিয়াছ মিয়া, সাবেক মেম্বার সামছুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোরারাই প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিহাব চৌধুরী শিবু আব্দুস সামাদ, আরমান চৌধুরী, জামাল হোসেন, শাহাজান চৌধুরী, সুমন চৌধুরী, ফয়েজ আহমদ সামছু, নুর মোহাম্মদ রোমন, তোফায়েল চৌধুরী, এবাদুর রহমান ইমন, জমির হোসেন, অপু মিয়া, শাহ জামিল হোসেন শান্ত, আবু নাসের রাব্বি, রুবেল মিয়া, শাহ মাহবুব আলী, আজিজুর মিয়া, ফাহিম মিয়া, আরিফ মিয়া, তারেক মিয়া প্রমুখ। প্রায় অর্ধশতাধিক গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.