
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে এপেক্স সু গ্যালারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০ হাজার টাকা জরিমানা ও ক্রেতাকে নতুন জুতা সরবরাহের নির্দেশ দেন।
লেমন গার্ডেন রিসোর্ট এর অপারেশন ম্যানেজার লোকমান হোসেন অপু ৩৯৯০ টাকা দিয়ে এপেক্স সু গ্যালারী শ্রীমঙ্গল শাখা থেকে এক জোড়া সু কিনেন। কেনার ৩ দিন পর জুতার কিছু যায়গায় সোল ওঠে যায় এমন অভিযোগ এনে সেই এপেক্স সু গ্যালারীর ম্যানেজারকে জানান এবং নতুন জুতা চান।
১১ মার্চ কোম্পানির নিয়ম অনুযায়ী জুতার সামান্য ক্ষতি হলে পরিবর্তন হয় না মেরামত করে দেওয়া হয় জানিয়ে ম্যানেজার উক্ত ক্রেতাকে জুতা তাদের গ্যালারীতে রেখে যেতে বলেন। ক্রেতা এত দাম দিয়ে জুতা কিনে মেরামত চাননা, নতুন জুতা চান এবং তার সাথে এপেক্স সু কোম্পানি প্রতারণা করেছে এমন অভিযোগ এনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তথ্য প্রমাণ সাপেক্ষে এপেক্স সু গ্যালারীকে দোষি সাবস্ত করে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয় এবং অভিযোগকারী লোকমান হোসেন অপুকে নতুন এক জোড়া জুতা দিতে নির্দেশনা দেওয়া হয়।
উক্ত সু গ্যালারীর ম্যানেজার মোঃ ইমরান সরকার জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করেন এবং ক্রেতাকে নতুন জুতা সরবরাহ করেন। নিয়ম অনুযায়ী অভিযোগকারী জরিমানার ২৫ শতাংশ অর্থ্যাৎ ৫ হাজার টাকা পেয়ে যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.