
স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে মৌলভীবাজার জেলার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, হাট-বাজার, রেস্টুরেন্ট ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
শুধুমাত্র খোলা থাকবে চিকিৎসা সেবার সাথে জড়িত হাসপাতাল, ফার্মেসি, খাবার, কাঁচা-বাজার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। বন্ধ থাকবে রাস্তার পাশের চায়ের দোকান, সেলুন ইত্যাদি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যযন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
এছাড়াও জেলার সকল সাপ্তাহিক বাজার ও গবাদি পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার মানুষের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত স্বাস্থ্য-ঝুঁকির কথা বিবেচনা করে বুধবার ২৫ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশি দিয়েছেন জেলা পর্যযায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্র্যাট নাজিয়া শিরিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.