
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ফিনলে টি এর ভাড়াউড়া ডিভিশন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ক্রীটনাশক স্প্রে করা হয়েছে। আর শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট উদ্যোগে বিতরণ করা হয়েছে মাস্ক, সাবান ও লিপলেট।
বৃহস্পতিবার সকাল থেকে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক ও ফিনলে ভাড়াউড়া চা বাগানের জেনারেল ম্যানেজার জিএম শিবলীর উদ্যোগে এ ক্রীটনাাশক স্প্রে কার্যক্রম চলে বিকেলে ৩টা পর্যন্ত। এদিকে শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্টরা শ্রীমঙ্গল শহরতলী ও চা বাগান এলাকায় দুই শতাধিক নিন্ম আয়ের মানুষের মধ্যে মাস্ক, ৫শতাধিক মানুষের মধ্যে হাত ধুয়ার সাবান ও সচেতনতা মূলক লিপলেট বিতরণ করেছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েক আহমদ, শ্রীমঙ্গল সরকারী কলেজ ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট শিক্ষিকা সাবিনা বেগম, ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট শিক্ষিকা আছমা আক্তার, ৯৫ ব্যাচ এর স্টুডেন্ট কাষ্টম কর্মকর্তা রিপন দে ও ৯৫ ব্যাচের অনান্য সদস্যরা। এ ছাড়া শ্রীমঙ্গল ফুটবল একাডেমী, রোটারী ক্লাব, সবুজবাগ দূর্বার যুব সংঘ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ সব কার্যক্রম পরিচালনা করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.