
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ব্রিজের সম্মুখে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের আমির হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫) ও সিলেটের জৈন্তাপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জালালউদ্দিন (৪২)। নিহত দুইজনই শ্রীমঙ্গলের কালাপুর গ্যাস প্লান্টেশনে চাকুরী করতেন।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক এ বিষয়টি নিশ্চিত করে জানান আহতদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.