
জুড়ী প্রতিনিধি॥ বিরহী বেশে ঘুরাঘুরি।প্রেস লেখা ড্রেস পরিধান করে,সাংবাদিক লেখা মোটর সাইকেল নিয়ে সারাদিন ঘুরাঘুরি যার কাজ। অবশেষে সেই লোগো ধারী সাংবাদিক জনতার হাতে আটক হয়েছেন। এক সন্তানের জননীকে বিয়ে করার শর্তে স্ট্যাম্পে লিখিত দিয়ে জনতার হাত থেকে মুক্তি পেয়েছে জুড়ীর কথিত সাংবাদিক জালালুর রহমান চৌধুরী।
স্হানীয় এলাকাবাসী জানান, বিগত অনেকদিন থেকে জুড়ীর সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের এক সন্তানের জননী নাজমা আক্তারের সাথে পরকীয়া করে আসছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের খলিলুর রহমান (ভূট্রো খলিল) এর পুত্র জালালুর রহমান চৌধুরী।
স্বামীর সাথে ঐ মহিলার পারিবারিক দ্বন্দে সে তার পিত্রালয়ে থাকত।এমনকি স্বামীর সাথে তার মামলাও বিচারাধীন।এরই সুবাধে রাতের আধারে ঔই মহিলার বাড়িতে সে প্রায় যাতায়াত করতো।এলাকাবাসী অনেক বাধা দিলেও সে উল্টো সাংবাদিক পরিচয়ে তাদের হুমকি দিত। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সে ঔই মহিলার বাড়িতে গিয়ে অপকর্ম করলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেয়।পরবর্তীতে তারা সরকারি সেবা ৯৯৯ এ ফোন দিলে জুড়ী থানা পুলিশ জানায় তাকে বিয়ে করিয়ে দিতে।মহিলার স্বামীর সাথে মামলা বিচারাধীন থাকায় উপস্হিত বিয়ে না হওয়ায় মহিলার মামলা শেষে বিয়ে করার শর্তে স্ট্যাম্পে লিখিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
জালালুর রহমানের বিরুদ্ধে এ রকম অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। টিল্লাকাটার হুমকি দিয়ে টাকা আদায়,সাংবাদিক পরিচয়ে চাদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সে অনেকদিন থেকে খবরপত্র পত্রিকার জুড়ী প্রতিনিধি আবার কখনও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পরিচয়ে এসব অপকর্ম করে আসছে।
এ ব্যাপারে অভিযুক্ত জালালুর রহমানের মুঠোফোনে বারবার কল দিলে ও সে রিসিভ করেনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.