মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট মহাসড়কের শাহবাগ নামকস্থানে গাড়ির নিয়স্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত এবং গাড়ির চালক আহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মৌলভীবাজার থেকে সিলেটগামী ভক্সি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মতিউর রহমান (৩০) পিতা হাফেজ নুরুল ইসলাম বিলপারী, সাং কাজিরগাঁও, মৌলভীবাজার ও পাভেল (২০) পিতা আবুল কালাম খাঁন সাং কুর্শি নবিগঞ্জ হবিগঞ্জ ঘটনাস্থলে মারা যান। এসময় গাড়ির চালক মিজানুর রহমান আহত হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ২টি ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য স্বজনরা নিয়ে গেছেন।
মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার-সিলেট মহাসড়কের শাহবাগ নামকস্থানে গাড়ির নিয়স্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত এবং গাড়ির চালক আহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মৌলভীবাজার থেকে সিলেটগামী ভক্সি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মতিউর রহমান (৩০) পিতা হাফেজ নুরুল ইসলাম বিলপারী, সাং কাজিরগাঁও, মৌলভীবাজার ও পাভেল (২০) পিতা আবুল কালাম খাঁন সাং কুর্শি নবিগঞ্জ হবিগঞ্জ ঘটনাস্থলে মারা যান। এসময় গাড়ির চালক মিজানুর রহমান আহত হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ২টি ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য স্বজনরা নিয়ে গেছেন। ষ্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.