
আব্দুর রব॥ বড়লেখায় মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৮ মার্চ শনিবার সকালে উপজেলার হাটবন্দ এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পরে দিনব্যাপি খাদ্য সামগ্রীগুলো উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেয়া হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। একারণে তারা কাজেকর্মে যেতে পারছেন না। এই অবস্থায় তারা যাতে না খেয়ে থাকেন, সেজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া খাদ্যসামগ্রী আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। প্রথম দফায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.