
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাইকারি এবং খুচরা হাট বাজারে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
২৯ মার্চ সিলেট রোড, কুসুমবাগ পয়েন্টে অবস্থিত মৌলভীবাজারের বড় পাইকারি কাচাঁবাজারের ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের কার্যক্রম সঠিক ভাবে তদারকি করার স্বার্থে পণ্য দ্রব্যের সাথে পাকা ভাউচার দেওয়ার জন্য পাইকারি ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া হয়।
কুসুমবাগ, কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীদের বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে উক্ত অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আল-আমিন ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানান। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.