
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর ৫নং ওয়ার্ডের মানিকপুর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ৩লক্ষ টাকা ব্যায়ে ২ কিলোমিটার রাস্তা মাটি কেটে নির্মাণ করেছে গ্রামবাসী। সরেজমিনে গিয়ে দেখাযায় গ্রামের বৃদ্ধ,যুবক,শিশুরা সবাই মিলে স্বেচ্ছায় মাটি কেটে রাস্তা নির্মাণকাজে সহযোগিতা করছেন।
গ্রামের বাসিন্দা হানিফ মিয়া বলেন,প্রায় ২৫ বছর যাবত এই রাস্তাটি মেরামত করা হচ্ছে না এই গ্রামেসহ আশপাশের নয় গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এডভোকেট মো: ফজলে এলাহি জানান, বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না একটু বৃষ্টি হলেই পানি জমে যায় কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তিতে পড়তে হতো।
ভুক্তভোগী গ্রামবাসী অনেককেই অভিযোগ করে বলেন,কেউ সঙ্গে আসুক আর না-ই আসুক রাস্তা তৈরি করতেই হবে। সেই ভাবনা থেকে আমরা এই গ্রামের সকল মিলে চাঁদা তোলে রাস্তার কাজ শুরু করেছি ইনশাঅল্লাহ আমার এই রাস্তা নিজেরদের টাকা দিয়ে করতে পারব।
হারুন মিয়া ও মিলাদ হোসেন তারা বলেন, এই গ্রামে প্রায় দশ হাজার পরিবার রয়েছে কিন্তু এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি উচ্চ বিদ্যালয় নেই। এই এলাকায় একটি মাদ্রাসা রয়েছে মানিকপুর ইসলামিয়া মাদ্রাসা যাহা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু আজ পর্যন্ত মাদ্রাসাটি সরকারি হচ্ছে না। এলাকার লোকজন চাঁদা তোলে মাদ্রাসাটি চালতে হচ্ছে। মাটির রাস্তাটি পাকা করে দেয়ার জন্য তারা মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের কাছে দাবি জানান।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী আলঙ্গীর হোসেন বলেন, নিজ উদ্যোগে রাস্তা করার বিষয়টি আমাদের নজরে নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.