শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক কির্তন শিল্পীর মৃত্যু হয়েছে এমন খবর এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে এ মৃত্যুর প্রকৃত কারণ জানার পর সবার মাঝে স্বস্তি ফিরে আসে। ঘটনাটি ঘটেছে সোমবার ৩০ মার্চ দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহী চা বাগান এলাকায়।
জানা গেছে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহী চা বাগানের ৭ নম্বার লাইনের মন্টু বাউড়ীর ছেলে দুলাল বাউড়ী (৩৫) নামে যুবক সোমবার দুপুর ১ টায় নিজ ঘরে করোনা ভাইরাসের সকল উপসর্গ সর্দি, জ্বর,কাশি ও শ্বাস কষ্ঠ নিয়ে মৃত্যু হয়েছে এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে স্থানীয় কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল জানান, মৃত ব্যক্তি দেশের বিভিন্ন জেলায় কির্তন করতেন,সর্বশেষ গত ৩ সপ্তাহ আগে ঢাকা থেকে কির্তন করে বাসায় আসলে সর্দি,জ্বর ও চিকেন ফক্সে আত্রুান্ত হয়ে অসুস্ত হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে গেলে পরিবারে সদস্য,স্থানীয় ডাক্তারের চিকিৎসা পত্র ও তাদের বক্তব্য শুনে এবং মৃত ব্যক্তির শরীর পরিক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আলামতে ও তার ডাক্তারি চিকিৎসা পত্রে মুত ব্যক্তি করোনা ভাইরাসে মৃত্যু হয় নাই বলে জানান। তিনি আরো জানান, ওই ব্যাক্তি চিকেন ফক্স থেকে সেকেন্ডারী ইনফেকশন নিউমিনিয়া হয়ে শ্বস কষ্ট জনিত কারনে মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিভিল সার্জন এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.