
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সারাদেশে করোনা ভাইরাস ও ডেগু মশার আতঙ্কের কারণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান কার্যক্রম চলছে।
৩১মার্চ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল পৌর শহরের চৌহমুনা চত্বর থেকে পরিস্কার ও পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়। পৌর মেয়র মহসিন মিয়া মধু নিজেই উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিজেই তদারকি করছেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পৌর কর্মকতা অসীম রায় প্রমুখ।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বলেন, করোনাসহ সংক্রামক যেকোনো রোগ অপরিচ্ছন্নতার কারণেই বেশি ছড়ায়। তাই করোনা প্রতিরোধে সবচেয়ে বড় প্রতিষেধক হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বনের মাধ্যমে জীবাণুমুক্ত থাকা। করোনার দ্রুত সংক্রমণ রোধে আমরা আমাদের বাসা-বাড়ি নিয়মিতভাবে পরিচ্ছন্ন রাখতে পারি সে লক্ষে পৌরবাসীকে সজাগ থাকার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.