
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এয়ার ওয়ার্ল্ড ট্রাভেলস এর স্বত্বাধীকারি ও সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব ফেরদৌস আনোয়ার (৫৯) আর নেই।
শনিবার ৪ এপ্রিল সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এর ছোট ভাই বলে জানা গেছে। মাহবুব ফেরদৌস আনোয়ার ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসান মাহবুব জোবায়ের এর বড়ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব ফেরদৌস আনোয়ার এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল মান্নান। শোকবাণীতে তিনি বলেন, মাহবুব ফেরদৌস আনোয়ারের ইন্তেকালে মৌলভীবাজারবাসী একজন সৎ ব্যবসায়ীকে হারালো।
তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
হযরত শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গনে শনিবার রাতে মরহুম মাহবুব ফেরদৌস আনোয়ার এর জানজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন-সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসান মাহবুব জোবায়ের, নায়েবে আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও প্রচার সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলীসহ সর্বস্থরের জনসাধারণ। জানাজা শেষে শাহ মোস্তফা মাজার প্রাঙ্গনে মরহুমের দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.