
তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের এক কিশোরীকে করোনা সন্ধেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার তারিনা নামের এক কিশোরী অতিরিক্ত জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার ৪ এপ্রিল সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন।
পরে উপজেলা প্রশাসন মুসলিমবাগের ওই বাড়িসহ আশপাশের বাড়ির ১৩৪ জন মানুষকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকায় চলাচল সীমিত করে কিশোরীর বাড়ির যাবার রাস্তার মুখে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে।
সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, কিশোরীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার শরীরের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দূপুরে রাজনগর উপজেলার আকুয়া গ্রামে জ্বর ও স্বাশকষ্টে সামছু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্তকিনা এজন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ওই পরিবারের ৫ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.