
স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করে বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা ও হামরকোনা বয়েস ক্লাব। ৫ এপ্রিল রবিবার বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও করোনা ভাইরাসের জন্য বেকার হয়ে যাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার প্রধান উপদেষ্টা ও হামরকোনা বয়েস ক্লাব এর আজীবন দাতা সদস্য
লন্ডন প্রবাসী সাইফুর রহমান, হামরকোনা বয়েস ক্লাবের আজীবন দাতা সদস্য কুয়েত প্রবাসী সাজ্জাদুর রহমান,বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার সভাপতি মিজানুর রহমান,হামরকোনা বয়েস ক্লাবের আজীবন দাতা সদস্য আমেরিকা প্রবাসী
সৈকত পোদ্দার, হামরকোনা বয়েস ক্লাবের প্রধান উপদেষ্টা সাইপ্রাস প্রবাসী মুদরত আহমেদ মহন, লন্ডন প্রবাসী রুহুল আমিন, ওমান প্রবাসী
লিটন মিয়া,রনি সুত্রধর, মসহুদ মিয়া, রুহুল আমিন, সুমন, রিপন মিয়া, তোফায়েল, নুরুল হক এর আর্থিক সহযোগিতায় হামরকোনা বয়েস ক্লাব শেরপুর ও বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থা শেরপুর এর যৌথ উদ্যোগে দুইশত পঞ্চাশ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন হামরকোনা বয়েস ক্লাব এর সভাপতি ও বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, হামরকোনা বয়েস ক্লাব সহ-সভাপতি ফয়সল মিয়া,রুহুল আমিন,সাধারণ সম্পাদক জিতু মিয়া,যুগ্ন সাধারণ
সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, অর্থ সম্পাদক সুবেল মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.