
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে আইন মানাতে কিংবা ঘরে ফেরাতে জোর চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার ৭ এপ্রিল সকাল থেকে শহরের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা পুলিশ সদস্যদেরকে যানবাহন প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী প্রচারণা চালাচ্ছে। এদিকে শহরের পাড়া ও মহল্লায় স্থানীয়রা বাঁশ ফেলে জনশ্রুত কমানোর চেষ্টা করছেন। করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর পর জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বৃদ্ধি করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.