
স্টাফ রিপোর্টার॥ খেটে খাওয়া, অসহায় গরীব, দিনমজুর ও স্বল্পআয়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন তাহযিব-তামাদ্দুন সমাজ কল্যাণ পরিষদ মৌলভীবাজার।
৭ এপ্রিল মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার শহরতলীর বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যমান প্রানঘাতি করোনায় আতংকে, কর্মহীন ও সঞ্চয়হীন অসহায় মানুষের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন তাহযিব তামাদ্দুন এর স্থায়ী কমিটির সভাপতি হুসাইম আহমদ আউয়াল, সহ সভাপতি সৈয়দ ইমরান আহমদ, নির্বাহী কমিটির সভাপতি হুজ্জাতুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক শাহ মিসবাহ, সাংঘটানিক সম্পাদক গাজী সাউদ বিন জামিল, নির্বাহী সদস্য এখলাছুর রহমান এবং সামাজিক ব্যক্তিত্ব আখতার উদ্দিন আহমেদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে সংস্থার প্রতিনিধিরা বলেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিৎ সাধ্যমতো গরীব, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করে যাচ্ছি, আগামীতে ও আমাদের এই প্রায়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.