
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী জুড়ী ইউনিয়নের সোনারুপায় ঢাকা ও কুমিল্লা থেকে আসা ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার নির্দেশ দিয়েছে জুড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
৭ এপ্রিল মঙ্গলবার সকালে জানা যায়, ঢাকা ফেরত পোষাক শ্রমিক ২জন ও কুমিল্লা থেকে শশুর বাড়ীতে বেড়াতে আসা ১জন এই ৩জন সোনারুপায় অবস্থান করার খবর পেয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সমরজিৎ সিংহ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সংঘে দেখা করেন এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয় জোত্যিঘুষ অনিক ও মেডিকেল অফিসার রোগ নির্য়ন্ত্রক ডা. শহিদুল আমিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.