
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে শ্রীমঙ্গল সরকারি কলেজ এর ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে চা শ্রমিক ও গ্রামের নিম্ন আয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেদের কাছে লিফলেট, সাবান, মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।
৮ এপ্রিল উপজেলার ভানুগাছ সড়ক, রাধানগর, বিষামনি ও মোহাজেরাবাদ এলাকায় এইসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ, ৯৫ ব্যাচের শিক্ষার্থী দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠক, লেখক ও শুভানুধ্যায়িদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম এর আহবায়ক ও শ্রীমঙ্গল পেইভ এ্যাম্বাসাডর কাজী আসমা, সাংবাদিক বিকুল চক্রবর্তী, শিক্ষক সাবিনা বেগম, রাজীব দেব, কাউসার, সনাত দেব, আব্দুল্লা আল মামুন, জহিরুল জুয়েল, নিক্সন তালুকদার, লুৎফুর রহমান সুমন ৯৫ ব্যাচের অন্য সদস্যরা।
সচেতনতা মুলক প্রচারোভিযানে কাজী আসমা সবাইকে হাত ধোয়ার সঠিক নিয়মটা শিখিয়ে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.