
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করছে আনসার ভিডিপি। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাইফুর রহমানের নেতৃত্বে আনসার ভিডিপির ১৩ জন সদস্য উপজেলার বিভিন্ন হাটবাজারে কাজ করছে।
সাইফুর রহমান বলেন, উপজেলার বাজার গুলোতে ওষুুধ ও নিত্যপন্যের দোকান খোলা থাকায় লোকজন প্রয়োজনে বাজারে আসছে। তাদের সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি অযথা বাজারে ঘুরাফেরা বন্ধ করা ও বিকাল ৫টার মধ্যে দোকান বন্ধ করার জন্য আমরা কাজ করছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.