
বিকুল চক্রবর্তী॥ শাররীক দুরত্ব বজায় রাখতে শ্রীমঙ্গলের বিভিন্ন বাজারকে খেলার মাঠে স্থানান্তরিত করা হয়েছে।
১২ এপ্রিল রবিবার বিকেলে ঘোষানা দিয়ে সোমবার সকালে শ্রীমঙ্গলের প্রধান বাজারের সকল সবজী বিক্রেতাকে ভানুগাছ রোডের রেলওয়ে মাঠে স্থানন্তরিত করা হয়। এ ছাড়াও শ্রীমঙ্গল ভুনবীর বাবুর বাজার ও ভৈরব বাজার সংলগ্ন খেলার মাঠে ও স্কুল মাঠে স্থানান্তরিত করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, বিটিশ আমল থেকেই শ্রীমঙ্গলের বাজার টি একটি ঘনবসতি পূর্ণ বড় বাজার। যেখানে নিরাপদ দুরত্বে ক্রয় বিক্রয় করার নির্দেশ দিলেও কেউ তা মানছিলেন না। আর জায়গাও ছোট থাকায় তা পালনে সাধারণ নাগরিকের কষ্ট হচ্ছিল। তাই পাশবর্তী রেলওয়ের বিশাল মাঠে তা স্থানান্তরিত করেছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালিক জানান, একই ভাবে তারা শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের বাবুর বাজার পাশের মাঠে এবং ভৈরব বাজারকে ভৈরববাজার উচ্চ বিদালয় এন্ড কলেজ মাঠে স্থানান্তরিত করেছেন।
শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেক ইউনিয়নে বাজার কমিটিকে তারা অনুরোধ করছেন ঘন বসতি পূর্ণ বাজার গুলোযেন তারা নিজ উদ্যোগে পাশবর্তী মাঠে বা ধানী জমিতে নিয়ে যান এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.