স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ খানকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ জুলাই রোববার বিকেলে একাধিক মামলার পলাতক আসামী ও ঢাকা ডিএমপিতে পৃথক ২টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী শাহীন আহমদ খানকে কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই এলাকায় তার গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন লৈয়ারহাই গ্রামের মৃত্য শাখাওয়াত আলীর ছেলে।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.