সাইফুল ইসলাম॥ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. মামুন আহমেদ জানান, তাকে সন্ধ্যা ৬টায় হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্ এর হেলিপ্যাড থেকে ঢাকায় নেয়া হয়। এসময় স্ত্রী, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন।
সাবেক চীফ হুইপের ভাই মোসাদ্দেক আহমদ মানিক জানান,ভাইয়ের রোগমক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরও জানান,তাকে পিজি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.