কুলাউড়া অফিস॥ প্রতি বছরের ন্যায় এবারো কুলাউড়ার জয়চন্ডীতে ব্যক্তি উদ্যোগে সমাজের অসহায়, গরীব ও দিনমজুর পরিবারসহ ৫ শতাধিক মানুষের মাঝে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী (সেমাই, ময়দা, চিনি, তেল) বিতরণ করা হয়েছে।
ঈদের দিন সকালে জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের মরহুম হাজী আতাউর রহমানের বাড়িতে মরহুমের সন্তানদের পক্ষ থেকে এ বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত প্রায় ২ শতাধিক কোমলমতি শিশুদের মাঝে ২ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন মরহুম হাজী আতাউর রহমানের বড় ছেলে কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী মোস্তফা মিয়া, ২য় ছেলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া লিটল স্টার একাডেমির পরিচালক আব্দুল হান্নান, ৩য় ছেলে কাজী মাওলানা মখলিছুর রহমান এবং ৪র্থ ছেলে কুলাউড়া ওলি এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও সাবেক ছাত্র নেতা মুহিতুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.