
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে অনলাইন নিউজ পোর্টাল জুড়ী টাইমস পরিবার রমজান মাসে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে। জুড়ী শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন এই ইফতার বিতরণ করা হচ্ছে। মাহে রমজানে রোজাদার পথচারীরা যাতে সময়মতো ইফতার করতে পারেন সে লক্ষ্যে পুরো রমজান মাসেই এই কর্মসূচি চলবে।
সম্প্রতি কয়েকদিন থেকে জুড়ী উপজেলা চত্ত্বর সহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করতে দেখা যায় জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন কে। জুড়ী টাইমস সব সময়ই সামাজিক দায়বদ্ধতা পূরণে বদ্ধপরিকর।
স্থানীয় সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি মানুষ। লকডাউনে নিম্নআয়ের অনেক মানুষ সেহেরি না করেই রোজা রাখতে বাধ্য হচ্ছেন। আর এসব অসহায় মানুষের খোঁজ নিয়ে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন জুড়ী টাইমস পরিবার। অপরদিকে অনিশ্চিত প্রায় এসব অসহায় মানুষের ইফতারের আয়োজন। তাই এসব মানুষের মাঝেও ইফতার বিতরণ করছেন জুড়ী টাইমস পরিবার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.