আব্দুর রব॥ দৈনিক ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানের মা জামিলা বেগম (৯০) ১০ মে রোববার ভোর সাড়ে ৩ টায় বড়লেখা পৌরশহরস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা আড়াইটায় বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।
বড়লেখা প্রেসক্লাবের শোক : সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সাধারণ স¤পাদক ও সমকাল প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কালেরকণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, মানবজমিন প্রতিনিধি রুয়েল কামাল, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, নয়াদিগন্ত প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, শ্যামল সিলেট প্রতিনিধি মোহাম্মদ আদিব মজিদ, একাত্তর টিভির প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সাপ্তাহিক দেশ প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.