
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দেড়শত গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, তেল ও লবণ।
শনিবার ১৬ মে দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.