
জুড়ী প্রতিনিধি॥ জেলা পুলিশ সুপারের নির্দেশে করোনার দুর্দিনে দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার মানবিক পুলিশিং কার্যক্রম মানবতার আধার “সম্প্রসারিত বিট পুলিশিং গরীব দুঃখীর খোঁজ করি, যথাস্থানে পেশ করি, সামর্থ্য অনুযায়ী সাহায্য করি” এই স্লোগান সামনে রেখে জুড়ী থানায় অভাবী পরিবারের কে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শনিবার দুপুরে জুড়ী থানায় দুঃস্থ ও অভাবী প্রায় ৫০ পরিবারের কে ৫ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ১কেজি চিনি, ২ কেজি ডাল ও ১ লিটাল তৈল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলাইড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাউছার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই সুপ্রিয় নন্দী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.