তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বন্ধু মহলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গত ১৯ রমজান থেকে শুরু করে ১০ দিনব্যাপী প্রতিদিন ১শত মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয় তারা।
প্রতিদিনের মতো রবিবার ১৭ মে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় বিকেল সাড়ে ৫টায় ১শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন বন্ধু মহলের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি তোফায়েল পাপ্পু,
বন্ধু মহলের সদস্য ইসমাইল হোসেন জুবেদ, সজিবুর রহমান পবলু, রাজু তারিক, আপন আহমেদ, জুবেদ খান, তুহিন আহমেদ জালাল, বিললাল আহমেদ, সুখ সাগরসহ অন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.