
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কয়েকটি চা বাগানের কর্মহীন ৪০ জন চা শ্রমিকদের মধ্যে করোনা সঙ্কটে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘রেটোরিক ফোর। প্রতিষ্ঠানটি হত দরিদ্র, পথশিশুসহ অসহায়দের নিয়ে কাজ করেছে। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক ইসরাত আমিন জানান তাদের এধারা অব্যাহত থাকবে। সামাজিক দূরত্ব মেনেই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
২০১৯ সালে চার জন বন্ধু মিলে গড়ে তুলেন রেটোরিক ফোর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময়ে তারা দেশের বিভিন্ন জেলায় অসহায় পথশিশু, ছিন্নমূল মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্য করে আসছিল। এবছর নতুন করে যুক্ত হলো সমাজের অবহেলিত চা গোষ্ঠির মাঝে ত্রাণ সহায়তা। ছোট পরিসরে হলেও এধারা অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্ঠরা। 
বৃহস্পতিবার ২১ মে বিকালে শমশেরনগর গির্জা মিশনে আনুষ্ঠানিক ভাবে রেটোরিক ফোর এর পক্ষ থেকে শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, চাতলাপুর ও প্রেমনগর চা বাগানের অসহায়, কর্মহীন ৪০ জন চা শ্রমিকের মধ্যে চাল, তেল, ডাল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউপি সদস্য ও শ্রমিকনেতা সীতারাম বীন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, এম এ হামিদ, শাহাব উদ্দিন আহমদ, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সনেত বাউরী সাধন, সমাজকর্মী মেরী রালফ ও মিখাইল পীরেগু।
বাগানের কর্মহীন অবহেলিত মানুষজন এ ত্রাণ সহায়তায় ভীষন খুশি।
বাগান সংশ্লিষ্ঠ চা শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিরা রেটোরিক ফোর কে ধন্যবাদ জানিয়ে বলেন যেখানে চা জনগোষ্ঠিকে নিয়ে কেউ ভাবেনা সেখানে তাদের এ দান খুবই সন্মানজনক। তারা বলেন তাদের এ দান অব্যাহত থাকবে এপ্রত্যাশা করছেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী বলেন করোনা ভাইরাসের দূর্দিনে অবহেলিত চা জন গোষ্টির মধ্যে রেটোরিক ফোর খাদ্য সামগ্রী পৌছে দেয়া ও এতো দূর থেকে তাদের কথা স্মরণ করার জন্য প্রশংসার দাবিদার। তাদের এ কাজ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.