জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সাবেক সাধারন সম্পাদক আবুল হাসান এর অর্থায়নে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার অসহায় ও কর্মহীন ১১০ পরিবারের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা এম এ মোঈদ ফারুক। জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দিন, জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সহ সম্পাদক কুতুব উদ্দিন জসিম, অর্থ সম্পাদক রায়হান আহমেদ শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমেদ,কার্যকরী সদস্য ফারুক আহমেদ।
উল্লেখ্য, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে ২২০ ও ২য় ধাপে ৩০০ এবং এ ধাপে ১১০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.