
স্টাফ রিপোর্টার॥ লন্ডন প্রবাসী ও হামদান সমাজ কল্যান পরিষদের সভাপতি এম এ কাইয়ুম তালুকদারের অর্থায়নে ও দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২১ মে বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে ঈদ সামগ্রী ও নগদ টাকার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ডিরেক্টর ডা: একে এম জিল্লুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
এ সময় পৌর মেয়র ফজলুর রহমান বলেন, দেশে এই দুর্যোগ মুহুর্থে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা ও পত্রিকার ডিরেক্টর লন্ডন প্রবাসী এম এ কাইয়ুম তালুকদার আজ যেভাবে অসহায়, অসচ্চল, দুস্থ,হত দরিদ্রদের মাঝে যে ঈদ সামগ্রী দিলেন তা প্রশংসার দাবিদার। আমি মনে করি সরকারের পাশাপাশি প্রবাসী ও দেশে যারা বৃত্তবান রয়েছেন তারা ক্ষুদ্র পরিসরে যদি এভাবে এগ্রিয়ে আসেন তাহলে কোন মানুষ না খেয়ে মরবেনা। তিনি আরো বলেন, পৌরসভার পক্ষ থেকেও আমরা অসহায়দের মানুষের পাশে খাদ্যসামগ্রী প্রদান করে আসছি এবং আমাদের সহযোগীতা অব্যাহত রয়েছে।
অপরদিকে বিকেলে দৈনিক মৌমাছি কন্ঠ ও হামাদান পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায়,অসচ্চল মানুষের মাজে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন শাহ আলাউদ্দিন, হামদান এর সহসভাপতি, সৈয়দ শাহীনদ, ইউনুছ সিদ্দিকি, প্রচার সম্পাদক, সৈয়দ তারেকুল হামিদ,সাধারন সম্পাদক.সহ সাধারন সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম,শেখ দুদু আহমদ, এমদাদুল হোসেন, নাহিম তালুকদার, মোস্তাকিম তালুকদার, খলিল মিয়া, রাহিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.