
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২১মে সকালে উপজেলার কালিঘাট ইউনিয়ন পরুষদ প্রাঙ্গণে রাজঘাট ইউনিয়নে ৫শত ৫০টি চা শ্রমিকদ পরিবারের মাঝে কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি আর চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলন উপজেলা প্রকল্প অফিসার মো. আসাদুজ্জামান, চেয়ারম্যান বিজয় বুনার্জী প্রমুখ।
এসময় রাজঘাট ইউনিয়নের ৯টি চা বাগানের ৫৫০জন চা শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.