
স্টাফ রিপোর্টার॥ উত্তরণ খেলাঘর আসরের উদ্যোগে ১’শ জন শিশুকে শুকনো খাবার ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
শুক্রবার ২২ মে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ' ৮৬ ও স্বপ্নযাত্রা, মৌলভীবাজার এর সহায়তায় মৌলভীবাজার ক্লাবে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ খেলাঘর আসর এর সভাপতি শাহাদাত হোসাইন, প্রবাসী তাহেরুল ইসলাম ভ্রমর, অমিত রায়, পিনাক দে, লিপন মিয়া মেম্বার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুর রব।
উল্লেখ্য প্রত্যেক শিশুকে সেমাই, দুধ, চিনি, চিড়া, নুডুলস, সাবান, খাতা-কলম প্যাকেট দেয়া হয়। খেলাঘর আসর করোনা শুরু হওয়ার পর থেকে অস্বচ্ছল পরিবারের শিশু ও পরিবারকে ধারাবাহিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এর পাশাপাশি এই সংকটময় সময়ে শিশুদের সজীব ও সৃজনশীল কাজে যুক্ত রাখতে ধারাবাহিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে যা ইতোমধ্যে শিশু ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.