
স্টাফ রিপোর্টার॥ কোরআন এর পাখিদের নিয়ে পবিত্র রামাদ্বান উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।
২৮ শে রমজান শুক্রবার জুম্মার নামাযের পর গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশ এর উদ্দোগে
মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের কিছু কুরআনের পাখিদের নিয়ে ক্বেরাত প্রতিযোগিতারআয়োজন করা হয়।
হাফিজ জুবায়ের আহমদ এর পরিচালনায় এ সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জান, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ন সম্পাদক জামাল আহমদ, সাংঘঠনিক সম্পাদক লিমন আহমদ, ক্রীড়া সম্পাদক ফয়েজ উদ্দিন সামছু, তোফায়েল আহমেদ তারেক, রিপন আহমদ, শাহ জামিল প্রমূখ।
বিচারকের দায়িত্বে ছিলেন মাওলানা নুর উদ্দিন, হাফিয মাসরুর বিল্লাহ, হাফিয শেখ হাদি, হাফিয জসিম উদ্দিন, মাওলানা আবুল হুসেন সাজু।
প্রতিযোগিতা ১ম স্থান হাফিজ সুহান চৌধুরী, ২য়- হাফিজ মুস্তাকিম শিকদার, ৩য় মামুনুর রশীদ মিতুন। পরে প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর হাতে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পুরুষ্কার দেওয়া হয়।
এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাঃ রুহুল আমীন এর পক্ষ থেকে সকল বিচারকবৃন্দগন কে উপহার দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.