
স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে, সৃষ্ট পরিস্থিতিতে সেনা সদর এর নির্দেশ ক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধীনস্থ প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠান সমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জন সাধারনের জন্য জরুরী সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিত ভাবে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ উপহার হিসেবে শুকনোরশদ, সেমাই, চিনি, তেল এবং আনুসাঙ্গিক দ্রব্য সামগ্রী বিতরণের নির্দেশ প্রদান করেছেন।
আর্টডক এর ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে কয়েক দিনে ইতো মধ্যেই আনুমানিক নয় হাজারের বেশী পরিবারের মধ্যে শুকনো খাবার, মাস্ক এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও আর্টডক এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, সৈয়দপুর, যশোর ও খুলনায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন।
এরই ধারাহিকতায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ২৩ মে শনিবার জৈন্তাপুর, কানাইঘাট, দরবস্ত এবং জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী বিভিন্নগ্রামে দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত উপহার সামগ্রী বিতরণের সামগ্রিক কার্যক্রম আর্টডক এবং এরিয়া সদর দপ্তর, সিলেট এর সহযোগীতায় এস আইএন্ডটি কর্তৃক পরিচালনা করা হয়। এছাড়াও সভানেত্রী লেডিসক্লাব, জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী ঠাকুরের মাটি এলাকায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
দেশ ব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে স্কুল অব ইন ফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ (এসআইএন্ডটি) ছয় শতাধিক পরিবারকে ইতো মধ্যে শুকনোরশদ ও খাদ্য সামগ্রী সরবরাহ করেছে। এই দুর্যোগকালীন সময়ে দরিদ্র পরিবার সমূহকে আর্টডক এর অধীনস্থ এস আই এন্ডটি এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.