
স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার স্ত্রী বেগম আনোয়ারা রাব্বী'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৬৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার ২৬ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, ডেপুটি স্পিকারের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামী ও তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.