প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২০, ৯:৩০ পি.এম
শ্রীমঙ্গল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবং শ্রীমঙ্গল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ করোনা ভাইরাসে ২৬ মে মঙ্গলবার সকাল ১০.২০ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাহার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.