স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর নিবাসী ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তফা মিয়া ২৬মে মঙ্গলবার রাত আড়াই ঘটিকার সময় তাহার নিজবাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)।
তাহার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.