
জুড়ী প্রতিনিধি॥ করোনার কারনে অসহায় মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২৫০০ টাকা থেকে কেটে নেওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক দোকানদারকে ২০০০টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ একাউন্টে ২৫০০ টাকার সাথে উত্তোলনের জন্য খরচ বাবদ ৩৬ টাকা করে দেওয়া হয়। অথচ কিছু অসাধু চক্র টাকা উত্তোলনের সময় সেই ৩৬ টাকার সাথে আরও ৫০/১০০ টাকা করে অতিরিক্ত নেয়। এরকম দুই জন ভুক্তভোগী বৃহস্পতিবার ২৮ মে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের দিলে সাথে সাথেই নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ফজলু মিয়া মার্কেটের বাশার টেলিকমের মালিক আবুল বাশারকে ২০০০ টাকা জরিমানা আদায় করেন।পাশাপাশি ভুক্তভোগীদের অতিরিক্ত টাকা ও সে ফেরত দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন,গরীব,অসহায় মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করেছেন।এই গরিবদের কাছ থেকেও কিছু দোকানদার অতিরিক্ত টাকা রাখে।এ রকম কাজ যে কেউ করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.