
সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে চাষের জমিতে মোরগ আকৃতির মিষ্টিআলু ফলেছে। আলুটির ওজন আড়াই কেজি।
নজরুল ইসলাম নিজস্ব জমিতে চাষ করা মিষ্টিআলু তুলতে গিয়ে পেলেন প্রায় আড়াই কেজি ওজনের মোরগ আকৃতির মিষ্টিআলু। আলুটি দেখতে অবিকল মোরগের মতো।
নজরুল ইসলামের ছেলে অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন বলেন, আমাদের এই জমিতে প্রায় এক বছর পূর্বে মিষ্টিআলু চাষ করা হয়। বৃহস্পতিবার ২৮ মে সেই জমিতে মিষ্টিআলু তুলতে গিয়ে, মাটি খুঁড়ে প্রায় আড়াই কেজি ওজনের এ মিষ্টিআলুটি পেয়েছি। আলুটি আমরা সংরক্ষণ করে রেখেছি।
তিনি জানান, ঐ মিষ্টিআলুর ছবিটি ফেসবুকে দেয়ায় জানাজানি হলে প্রচুর লোক বাড়িতে আসছেন দেখতে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.