
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকায় নির্জন লেবু বাগানে সাত বছরের এক শিশু কে ধর্ষণ করেছে পনেরো বছরের এক বখাটে কিশোর। ৩ জুন বুধবার সকাল নয়টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা।
এ ঘটনায় মেয়ের বাবা দুপুরের দিকে শ্রীমঙ্গল থানায় মামলা করলে বখাটে কিশোরকে আটক করা হয় বলে জানান তিনি। তিনি জানান, আটককৃত বখাটে কিশোরকে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
অভিযুক্ত কিশোরের নাম মামুন মিয়া(১৩),অভিযুক্ত ও ভিকটিম শিশুটি একই এলাকায় বসবাস করেন।
কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.