বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে করোনায় ঘরবন্ধি মানুষদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। টাকা গ্রহন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়, সাধারণ সম্পাদক ডা: প্রদীপ লাল বনিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, ডা: নিরঞ্জন দাশ, ডা: নাজেম আল কোরেশী রাফাত। এর আগে শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ১০ হাজার টাকার চেক তুলে দেন রাজনগর মৌলানা মুফজ্জল আলী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শ্যামল চন্দ্র দে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.