তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজর শ্রীমঙ্গলে ঘরের ভীতর মা ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালএর মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে।
বলে জানায় পুলিশ। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। ৫ জুন শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনস্থলে পুলিশ গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
পরিবার ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী গ্রামের মৃত জাবেদ উল্লার স্ত্রী জায়েদা বেগম (৫৫) ও তার বিবাহিত মেয়ে ইয়াছমিন(২৮) ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের দরজা না খুলায় প্রতিবেশিরা তাদের ডাকেন। এতে কোন সারা না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন প্রতিবেশীরা।পরে জনপ্রতিনিধিসহ প্রতিবেশীরা ঘরের ভীতর প্রবেশ করে মা ও মেয়ের মৃতদেহ দেখতে পান। তাদের শরীরে রক্ত ও ছুড়িখাঘাতের চিহ্ণ রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত জায়েদা বেগমের ছেলেওয়াহিদ মিয়া জানান, তিনি স্ত্রী নিয়ে আলাধা বাড়িতে থাকেন। তার বোনকে বিয়ে দিয়েছেন উপজেলার বেলতলী গ্রামের আজগর আলীর কাছে। স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে তার বোন
ইয়াছমিন প্রায় দেড় বছর ধরে তার মায়ের সাথে থাকেন। খুনের ঘটনার পর ইয়াছমিনের স্বামী আছকর মিয়া পলাতক রয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান জেলা পুলিশ ও পিবিআই মা ও মেয়ের হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত রহস্য বের হয়ে আসবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.