
তোফায়েল পাপ্পু॥ করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কর্তৃক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৯৭ টি মসজিদে ৫ হাজার করে মোট ১৯ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
রোববার ৭ জুন সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। এছাড়াও বিভিন্ন মসজিদের কমিটির নেতৃবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.