বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় টিলাগাও এএন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র তায়েকুল ইসলাম রাজুর সততায় মুগ্ধ হলেন বিদ্যালয়ের শিক্ষক। জানা গেছে- টিলাগাও এএন উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন অবস্থায় বিকাল ১টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র তায়েকুল ইসলাম রাজু তার নির্ধারিত আসনে বসে একটি মানিব্যাগ দেখতে পেয়ে ব্যাগের ভেতরে প্রায় ৫ হাজার টাকা দেখতে পায়। সে সময় বিদ্যালয়ের অপর শিক্ষক সৈয়দ মুকাম্মেল আলী মুন্নাসহ প্রধান শিক্ষকের কাছে গিয়ে টাকাসহ মানিব্যাগটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেয়া হয়। তায়েকুল ইসলাম রাজুর সততায় মুগ্ধ হয়ে অভিনন্দন জানিয়েছেন স্কুলের ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.