বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর রোগ মুক্তির কামনায় ১৬ জুলাই শনিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জয়চন্ডী ইউনিয়নের সংরক্ষিত ও সাধারন আসনের সদস্যে এবং ইউনিয়ন পরিষদের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যেগে চেয়ারম্যানের রোগমুক্তির কামনায় এই কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ওয়ার্ড সদস্য আজিজুর রহমান (লবিক মরি), লোকমান মিয়া, বিমল দাস, শামীম আহমদ, শংকর উরাং, মোঃ মনু মিয়া, আজমল আলী ও আব্দুল খালিক। মহিলা সদস্য নাদিরা খানম, আমিরুন বেগম ও শেলিনা বেগম। এসময় সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
কোরআন খতম ও মিলাদ শেষে চেয়ারম্যানের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন কাজী মাওলানা মখলিছুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.