
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শনিবার ১৩ জুন মহিলা আওয়ামী লীগের ১০০ জন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মহিলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারা সোবহানসহ নেতাকর্মীরা।
দেশের করোনা সংকট শুরু হওয়ার পর থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের কর্মহীন নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.